✍️বিধর্না মজুমদার
পুরুষ তো মানুষ নয় মেশিন কিংবা যন্ত্র বিশেষ ,
আইন কানুন সব ওই পুরুষদের জন্য, এখন যে চলছে নারীতন্ত্র।
শিক্ষা চাকরি সব ক্ষেত্রেই নারীর সুযোগ বেশি,
রেজাল্ট ভাইবা সবেতেই নারী এগিয়ে, সবক্ষেত্রেই ওদের অগ্ৰণীয় ভূমিকা।
যোগ্যতা যতই থাকুক না কেন, ছেলেটা কাজ পাচ্ছেনা
মনের অদৃশ্য কোণে তৃপ্তির বড্ড অভাব, নারীর সাথে পারছে না।
বেকার ঘরে কন্যা নয়, বেকার ছেলে যে চলবেনা!
বেকার হলেও বেকার পাত্রী জোটেনা , অবিচার এখন কাউর চোখেই পরেনা।
বেকার পুরুষ মূল্যহীন বেকার নারী অমূল্য বটে,
আগা গোড়া মোরিয়ে সোনা, নারীকে আনতে যে হবে চড়িয়ে ঘোরা।
সুন্দরী নারী...
ওরে বাবা! তাকে ছোঁয়ার সাধ্য কার?
উঁচু মানের চাকর ছাড়া কে বা ধরবে তা হাত!
ঘরে তুলেই ভাবছো নাকি, এবার বুঝি খেলা শেষ ?
বিলাসিতার জোড়ে থাকবে কীভাবে মশাই?
পান থেকে চুন খসলেই দেখিয়ে দেবে আসল দাপট।
লাথিয়ে বুকে মামলা ঠুকবে ভুলের আড়ালে,দেখিয়ে দেবে হাজতখানা!
এই তো যেন মিষ্টি খাইয়ে খাল কেটে কুমির আনা।
এই ধরাতে জন্ম নিয়ে পুরুষ হয়েছে অভাগা,
দুধ কথা দিয়ে পুষে নারী, শুনতে হচ্ছে বহু কথা।
উপায় তো নেই কোনো, হাড়াতেও যে পারবেনা
মরার আগে পুরুষ যে, মুক্তির উপায় খুঁজে পাচ্ছেনা!
নারী সেতো পুরুষ জব্দ করতে জানে খুব,
চেচিয়ে লাভ নেই!
সহ্য করে যেতে হবে চুপ করেই।
ভগবানের ভাগ্য পুথিতে যদি মুক্তির উপায় খুঁজে না পাও,
তবে পুরুষ তুমি অভাগা হয়েই আজীবন থেকে যাও।।
No comments:
Post a Comment