✍️ঈশিতা পাল
আজ মনটা খুব ভরাক্রান্ত
কোথাও এক অজানা স্বপ্নের দেশে হারিয়ে রয়েছে,
জানি না কীসের স্বপ্ন!
কিন্তু স্বপ্নটা ছিল বেশ রঙ্গিন,
রোমাঞ্চকে ভরা ....
সেই রঙীন স্বপ্নকে ঘিরে মনটা আবদ্ধ হয়ে রয়েছে,
শুধু জানার উৎসুক কীসের স্বপ্ন ....
না জেনে এত খুশি অনুভূত হচ্ছে জানলে কী আসলেই এতটা খুশি হব??
মনকে বারবার বলছি, একটু বলো আসলে কী এটা ...
আমার উৎসুকের অবসান ঘটাও ,
তখন হালকা একটি মৃদু মুগ্ধকর স্বরে উওর আসে কিছুই না ....
(অসম্পূর্ণ)
No comments:
Post a Comment