✍️পরিতোষ সরকার
একদিকে চোখে না পড়া শত্রু
দিবসের পর দিবস সমগ্র বিশ্ব
জোড়ে যেন মৃত্যু লীলা চালিয়ে যাচ্ছে।
আর অন্যদিকে নির্লজ্জ মাংসখেকু
রক্তপিপাসু পুরুষরা দুর্ভিক্ষকালে
রাস্তায় নেমে একের পর এক নোংরামোর
যুদ্ধ চালিয়েছে।
কখনো কোনো মা মরা মেয়ে,
কখনো এলাকার সবচেয়ে মেধাবী মেয়েটা,
কোনো ক্রিয়েটিব নারীর শরীর,
কোনো এক প্রতিবাদী কলমের দাবি রাখা
বাবা একমাত্র কন্যা।
কবি, গায়িকা, ব্রাহ্মণ পুত্রী কেউ বাদ পরেনি।
নির্লজ্জের কাছে কত মেয়ের চিৎকার আজ
স্বপ্নের ডাইরি পোড়ে ছাই হয়ে মাটিতে মিশে গেছে।
তবুও তাদের বুকে মমত্ব জাগেনি।
তারা শরীর ভোগ করতে জানে,
নারীর মূল্য দিতে শিখেনি।
কত শঙ্খনাদ বাজে,
বাজে গির্জার ঘন্টা,
মসজিদে নামাজের সুর।
দেবাত্মার কোনো ভয় নেই নির্লজ্জের,
তাদের প্রতিটা শিরা-উপশিরায় চলে কেবল নোংরামো।
No comments:
Post a Comment