✍️সুপর্না কর
স্বাধীন হয়েও মোরা
এখনো যেন পরাধীন।
মোদের স্বাধীনতার চাবিকাঠি,
যেন আজ রাজনীতিরই অধীন।।
রাজনীতির গেড়াকলে,
সবাই যেন বন্দী।
সবাই কী আর বুঝতে পারে
রাজনীতির এই ফন্দি?
স্বাধীন ভারতে আজও
কত যে পরাধীন নারী!
সব কিছু দেখেও মোরা
কিছু কী করতে পারি?
তবে কীসের স্বাধীন
হয়েছি মোরা?
যেখানে আজও পীড়িত
মোদের মা-বোনেরা।।
তবুও কী বলবে সবাই
হয়েছি মোরা স্বাধীন?
হোকনা যতই স্বাধীনতা পালন
মোরা আজও যেন পরাধীন।।
মেয়েরাও যেদিন পারবে,
একা রাতের আঁধারে চলতে।
সেদিনই পারবে সবাই,
দেশকে স্বাধীন বলতে।।
No comments:
Post a Comment