Slideshow


আমার হেমন্ত

✍️দীপা সরকার 
হেমন্তের পথিক আমি আমার ঘরের পরে ধান ক্ষেত 
হেমন্তের সকালে সবুজ ধান গাছে  হলুদ রঙের   রোদ মেখে থাকে 
এই দেখতে দেখতে বড়ো আমি হলাম ।
কুয়াশা মাখা ঘাস  ,
ধানের শীষের উপর কুয়াশার চাদর  
শিশিরের রেণু মেখে থাকে আমি তাদের মধ্যে  হেমন্তককে দেখতে পাই
পথ ময় নরম ঘাসের  পাতার উপর হেঁটেছি.. কোনো শব্দ নেই  এতো মিষ্টি 
এতো আদুরে 
এত কোমল 
শীতল  রাতে হঠাৎ পেঁচার শীৎকার
মনে করিয়ে দিতে চাই কয়েক শো  বছর আগের হেমন্তের অস্তিত্বের ইতিহাস 

ঝিঁঝিঁ পোকারা একটানা ডেকে চলা রাস্তায় 
বাতাসের সাথে বেসে আসা হেমন্তের ধানের  ঘ্রাণ 
কোমল ঠান্ডার  আমেজ... 
এই ছিল আমার হেমন্ত..

সব ঋতুর যেন রাজা আমার কাছে হেমন্ত।

No comments:

Post a Comment