Slideshow


ব্যস্ততা

✍️ মিটুন দেবনাথ 

ব্যস্ত গ্রাম ,ব্যস্ত শহর ,ব্যস্ত মানুষজন। 

কলরবে ব্যস্ত, পথেই ,চলছে মানুষজন। 


তুমি ব্যস্ত ,আমি ব্যস্ত, ব্যস্ত প্রতিবেশী। 

একের সঙ্গে -অন্যের দ্বন্দ্বের, চলছে খুনসুটি। 


পুলিশ ব্যস্ত ,শহর ব্যস্ত ,যার যার কাজের তরে। 


আরো ব্যস্ত, যুবসমাজ ,মোবাইল রিংয়ের স্বরে। 

ফোনের পেছনে ,ঘোরাঘুরি ,ফোন হয়েছে সাথী। 

সারা রাত, ওরা চাপায় ,উনুনে পাপজির হাড়ি। 


নেতা ব্যস্ত নিজের, আর ,সমাজসেবার কাজে। ডাক্তার ব্যস্ত, মানুষগুলোর, আরোগ্য দেবার কাজে। 

পুলিশ ব্যস্ত ,নেশাখোরদের ,চিহ্নিত করার কাজে। 


আশায়-আশায় ,ব্যস্ত নিজেকে, প্রমাণের আসে! 

কিছু কিছু, ছেলে পিলে, ছুটছে সেই কাজে। 


কেউ আছে, অন্য কাউকে ,প্রকল্প করার কাজে।

প্রকল্প হয়ে সামনে, হাঁটার ,স্বপ্নে ভাসে ক-জনে! 


সকলেই রয়েছে, কর্ম নিয়ে ,সারাদিন রাত ব্যস্ত। 


কৃষক ব্যস্ত ,রৌদ্র বৃষ্টি ,সারা বেলা মাথায় করে। 

পরের মুখে ,খাবার দেবে ,এই প্রয়াস নিয়ে। 


ধরাতলে, জনম নিয়ে ,ভাবে ক-জন, 

পরের কারণে, স্বার্থ বলি দিয়ে ,চলে সারাক্ষণ। 


লাঙ্গল- জোয়াল ,কাঁধে নিয়ে, ছুটছে কৃষক ভাই! 

ওদের মতন ,এমন আপন ,পৃথিবীতে নাই।

No comments:

Post a Comment