Slideshow


অদৃশ্য হৃদয়ের কথপোকথন

✍️নীলিমা শামীম 

দৃশ্য হৃদয়ের কথপোকথন গুলো 

নীরবতায় হাওয়াগুলো 

অদেখা অনুভূতিতে জড়িয়ে ধরে 

পথের বাঁকে এলোমেলো। 


ভালোবাসাপূর্ণ ভাবনার স্বপ্ন গুলো 

জাগালো স্বপ্ন অগোছালো 

অদৃশ্য বন্ধুত্বের অংশিধার হলো 

বাস্তবতাকে জাগিয়ে দিলো।


নিবন্ধিত মন হতো শেষ নিবিড়ে

তোমাকে আমাকে ছুঁয়ে 

প্রানবন্ত মিষ্টি হাসিতে লুটোপুটি 

আমরা যেতাম নুঁয়ে। 


বোতামের ফাঁকে চুপটি করে 

চুম্বন এঁকে গোপনে 

আঁখি মুদে পালিয়ে বেড়াতাম 

ভাবতে আছো স্বপনে।


গভীর রাত্রিতে হঠাৎ জেগে তুমি 

খুজতে বলে বলে  ধরো 

খাটের পাশের ছোট্ট ডি-ভাইনে 

এলিয়ে জড়োসড়ো। 


চিমটি কেটে নিজের গত্রে নিজেই

বলতে স্বপ্ন ভারী মিষ্টি,, 

শব্দ বিহীন একলা মিটিমিটি হেসে 

নিগ্রে নিতাম মুখ চেপে,

আঁখি মুদে  চুপটি।

No comments:

Post a Comment