✍️ডা: লিয়াকত আলী লস্কর
একটি ছড়া সবুজ ঘেরা ,
অচিন গায়ের মাঝে ।
একটা ছড়া হৃদয় মোড়া ,
মায়ের কাছে আছে ।
একটা ছড়া মায়ায় ভরা ,
আমার দেশের মাটি ।
একটা ছাড়া আলোয় মোড়া,
আমন ধানের আঁটি ।
একটা ছড়া স্বপ্ন ঘেরা ,
আমার জন্মভূমি ।
একটা ছড়া বাঁধনহারা ,
সবুজ ঘেরা জমি।
No comments:
Post a Comment