Slideshow


লংমার্চ

✍️শব্দ শ্রমিক

গ্ন আজ সমাজ ব্যবস্থা, নগ্ন দেশের শাসন যন্ত্র,

নগ্ন প্রবৃত্তি, নগ্ন সংস্কৃতি, রাজপথ তাই অশান্ত।

নগ্ন মুখেতে কালো চশমা, আড়ালে নগ্ন শোষন তন্ত্র,

জোটেনা সময়ে সঠিক খাদ্য, ছড়ায় সমাজে ধর্ষণ মন্ত্র।


জমাট বেঁধেছে প্রতিবাদী মুখ, চলছে এগিয়ে লং মার্চ,

ভীত সন্ত্রস্ত ধর্ষককূল, চলছে মিছিলে লাঠিচার্জ ।

শোনরে ওরে অত্যাচারী, শোনরে তোষন শোষন রাজ,

জয়ের লক্ষ্যে লড়াই জারি, লাল কালিতে উঠুক আওয়াজ ।


রক্ত যতই ঝরাবি তোরা, রাজপথ হবে রক্ত লাল,

রক্ত চক্ষু উপেক্ষা করে, উঠবে সুর্য আগামীকাল ।

রক্ত ঝরা শরীর গুলো, হয়ে উঠবে লাল নিশান ।

কলুষিত ঐ প্রাসাদ কক্ষে, বাজবে শোষিতের জয় বিষাণ।

No comments:

Post a Comment