✍️রমা চন্দ্র
হাঁটছ না তো,
ছুটছ কেন?
ছুটছ এমন বেজায় জোরে!
বুকের হাঁপর ঘা মারছে...
বলছে প্রাণ যায় বেঘোরে,
ছুটে চলার ঘূর্ণিপাকে...
মনের খবর আর কে রাখে?
হৃদয় এখন বন্ধ তালায়-
কান ভরে যে ঝালাপালায়-
কতশত বকবকানি...
ধর্মের কল নড়ে না জানি,
ডাঁশ মাছিদের কামড়খানি-
সহ্য কি হয়!
মানুষ আমি।
No comments:
Post a Comment