✍️সজীব পাল
প্রিয় পৃথিবী-
তোমার শরীরে তন্নতন্ন করে খোঁজেছি
আমার আজন্ম দুঃখের কারণ ।
যৌবনে নারীর যৌনাঙ্গে মজেছি
কেবল আমার জন্মপথের রহস্যভেদের জন্য।
**
সন্দীপা,তোমার সৃষ্টিকর্তা
প্রথম ভুল করেছেন -
তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী করে।
তিনি জানেন না কবিরা অবলীলায়
নারীর চোখের ভাষা সহজেই
প্রেম এবং ফুলে মিশিয়ে দেন।
তুমি কী আমার কবিতার মতো প্রিয়তমা হবে?
**
যৌবন এবং জীবনের প্রভেদ অনেক
যৌবন সৃষ্টি করে,জীবন মৃত্যু দেয়।
No comments:
Post a Comment