✍️সুমিতা স্মৃতি
মানুষ আমি পশু নই'রে, মানবতা আমার ধর্ম।
মানবতা বাঁচিয়ে রাখাই আমার মহৎ কর্ম।।
এ নিখিল বিশ্বভুবনে যে ধর্মের অভাব।
মানুষের মন জয় করা মানবতাবাদীদের স্বভাব।।
লোকে বলে হিন্দু- মুসলিম কোনটা তোমার পরিচয়।
মানুষ আমি তাই মানবতাই আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়।।
মানবধর্মে দীক্ষিত হওয়া সত্যিই খুব কঠিন।
তাই শোষণ বেড়ে চলছে দিনের পর দিন।।
সব ধর্মের ঠিকেদাররাই মানবধর্ম বিরোধী।
মানবধর্ম প্রতিষ্ঠিত হলে পূরণ হবে না তাদের স্বার্থসিদ্ধি।।
মানবধর্মে দীক্ষিত যারা, হয় তারা মহান।
জাতিধর্ম নির্বিশেষে তাদের কাছে সবাই সমান।।
সব ধর্মে লোভ থাকে, থাকে নানারকম লালসা।
কিন্তু মহান মানবধর্মে আছে শুধু ভালোবাসা।।
সবার উপর মানবধর্ম, তার উপর কিছু নাই।
তাইতো বলি মানবধর্মে দীক্ষিত হও সবাই।।
No comments:
Post a Comment