✍আক্তার হোসেন
জীবনটা এক বন্দি কারাগারে আবদ্ধ,
চারিদিকে শুধু হাহাকার —
প্রতিটি দিন বিষন্নতায় অতিবাহিত হচ্ছে।
অনাটন প্রতি মুহূর্তে দরজায় এসে কড়া নাড়ছে,
অনাহারে মৃত্যু মিছিল বিশ্বযুদ্ধকেও হার মানায়।
অভাবী বর্ষার জল দুঃখ নদী কে ভাসিয়ে দিয়েছে।
কাহারো এক ফোটা সময় নেই –
ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলে দিতে।
আর কতো কাল অপেক্ষা করবো?
আর কতো সহ্য করবো? – পাষুণ্ডদের অত্যাচার।
কবে বেজে উঠবে বিদ্রোহের ঘন্টা?
কবে এই বিষন্নতার তপ্ত সূর্য অস্ত যাবে?
যে দিন থেকে বাতাসে বাতাসে মুখরিত হবে –বিদ্রোহের জয়ধ্বনী, পাষুণ্ডদের হবে বিনাশ।
সে দিন থেকে সোনালী আলোর নতুন ভোর দেখতে পাবো।
বিশ্ব জুড়ে সেদিন বাজবে জয় উল্লাসের দামামা,
সে দিন থেকে পৃথিবী আবার নবরূপে সজ্জিত হবে।
No comments:
Post a Comment