✍️রূপন মজুমদার
পুনশ্চ উঠে দাঁড়াবার ভাষা ক্রমাগত হারিয়ে যায়।
অন্তহীন নিরবতার অনুতাপী চোরা স্রোতে,
শুষ্ক সময়ের প্রহার।
কেড়িকাটা পথের পাড়ে লালিত অভ্যাস গুলো
অহোরাত জেগে থাকে,
ফেরি করে অসমাপ্ত উদভ্রান্ত গুঞ্জন।
প্রতিটি ভোরের অগুনন উত্তাপ,
আমাদের অভ্যাসের মুখোমুখি দাঁড়ায়।
বিন্যস্ত করে অভীষ্ট লক্ষ্যমুখে ঘন কুয়াশার সমীকরণ।
অন্ধকার পর্ব শেষ হতেই ঘুমের আড়াল থেকে দেখি,
ফারাক্কার বাঁধে ভেসে আসা কিশোরীর নগ্ন দেহ।
চুল্লিমুখে ধোঁয়ামাখা পথরেখায়, দেখে উৎকন্ঠিত হই,
আমাদের মেরুদন্ড পুড়ছেনাতো!
ওই শশ্মানের চিতাকাঠে।।
ফারাক্কা থেকে চেন্নাই থেকে নিলাম বাজার, মেরুদন্ডহীনদের উৎপাতে আমাদের মেরুদন্ড আজ প্রশ্নের মুখোমুখি। খুব ভালো লাগলো ভাই।
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete