Slideshow


আমি

✍কাউচার খান

কারোর জন্য আমি শুধুই হাসির খোরাক,

কারোর আবার মন খারাপের ঔষুধ।

কারোর কাছে আমি সাহায্যের দুটি হাত,

দুবেলা পেট ভরে খাবার ভাত।


কেউ কেউ আবার বন্ধুত্বের ছলে,

পিঠে গুজে দেয় ধারালো ছুরি।

আবার আমি কারোর কাছে ভালোবাসার পাত্র,

কখনো মায়া আর মমতার লুকোচুরি।


মি কে?

আদৌ কি আমি আছি?

নাকি আমার থাকা বারণ!

কেউ বা কারো-তেই আমি বাঁচি।


মি নেই!

আমি চাইলেও আমি নেই!

আমি কি আমাতেই শেষ?

শেষ আর তার অবশেষ!!

No comments:

Post a Comment