✍কনিকা দত্ত চৌধুরী
নারীর গর্ভে জন্ম তোদের,
বক্ষসুধা করে পান।
কেমন করে করতে পারিস,
সেই নারীদের এত অসম্মান?
নির্লজ্জ তোরা হিংস্র হায়না
সব নেকড়ে বাঘের দল।
কেমন করে নিষ্পাপ মেয়েদের
জীবণ নিয়ে খেলিস বল?
যাদের পানে শকুনের নজরে,
তাকিয়ে থাকিস তোরা।
তোদের ঘরেও তো আছে মেয়ে মানুষ,
ওরে বজ্জাত লক্ষীছাড়া।
ধর্ষিতারা ঘরে গুমরে মরে,
ধষর্ক ঘুরিস পাখনা মেলে।
দু একদিনে বন্ধী জেলে,
মুখ বন্ধ রাখিস টাকা ঢেলে।
টাকা দিয়ে মুক্তি পাবি,
আইন কানুন সব টাকার জোর।
ধর্ষিতার ঐ কালরাত্রিটা,
কখনো আর হয়না ভোর।
ওদের বুকে কত স্বপন ছিল,
ছিল কত আশা।
জীবন খানা বিষিয়ে দিলি,
তোরা এমন সর্বনাশা।
কোনো নারীর গায়ে আবার বসাবি যখন,
হিংস্র নখের থাবা।
ভেবে নিস্ তুইও হবি,
কোনোদিন কোনো মেয়ের বাবা!
No comments:
Post a Comment