Slideshow


হৃদয়

✍️শাহেলী নমঃ

খাঁচাব় বাঁ পাশে বন্ধি তুমি,

তোমাব় ব়ুপ আজো দেখেনি,

অসংখ্য আমাব় মতো আমি।


তোমার নামে সহস্ৰ কাব্য রটে,

আমার এই ব্যস্ততার শহরে।

আষ্টে পৃষ্টে তোমায় জড়িয়ে আছে আবেগ,

কিরণমালা থেকে সন্ধ্যামালতী...

তোমার তবেই পায় নতুনের বেগ।

তুমি সহস্ৰ গানের কথাকলি,

যেন রামধনুর রংতুলি,

তোমার আবেগে কলম ধরা...

বসুন্ধরার তুমি নয়নতারা।


কারো প্ৰেমে তুমি উপন্যাস,

কাব়ো প্ৰেমে অনুগল্প।

তুমি আছো, তাই আমরা আছি,

বেঁচে আছে ভালোবাসা-বাসি।

No comments:

Post a Comment