Slideshow


বন্দিনী স্বপ্ন

✍️সুভমিতা বাগচী

ঠাৎ করে স্তব্ধ হলো বন্দী হলো মন

শব্দ গুলো জানান দিলো গলায় আওয়াজ তোল।

বইয়ের ভাঁজে খাতার নিচে বড্ড দম বন্ধ

একটু খানিক বাতাস তো দিক উড়ুক তেপান্তর

নাহয়ে উঠুক গর্জে ভীষন আগমনী ঝড়।

কালির আঁচড় দেয় কি খোঁচা বুঝেও করি ছল,

এবার নাহয় উঠুক তুফান দিন বদলের কল।

হোক না একটু এলোমেলো সরিয়ে যত মনের কালো ,

মেঘলা আকাশ গর্জে আসুক প্লাবনের গান।

ঝড়ের পরেই আসবে শান্তি নিশ্চিত বিশ্বাস

যত্নে লালনে বন্দী মনে সোনালী হোক স্বপ্ন,

আবার ফিরবে গোছানো ভোরে স্বচ্ছ বিকেল।

লিখে রাখা কথা হয়ে যাবে গান

সুরের ভেলায় দেবো পাড়ি ছোট্ট শান্তিনীড়ে।

No comments:

Post a Comment