✍️অনিল চন্দ্র সাহা
মনে হয় সে ভালোবাসে আমারে,
আবার মনে হয়, ভালোবাসে না,
কেন যে এমন মনে হয়,
এ মন যেন তা বুঝে না।
ভালবাসার ফল্গুধারার ইশারা,
মনের ঐ হৃদয় নিগঢ়ে দেয় তাড়া,
অবুঝ মন মানে না মানা,
হৃদয় সরোবরে সিক্ত অশ্রু ধারা।
বসন্তের কোকিল ডাকে যেন কুহরনে,
বিষন্ন মনে বেদনা, কারনে অকারণে।
একটি কথা উঁকি মারে, হৃদয়ের হৃদি কোনে,
ভালোবাসে, না ভালোবাসে না, জানে না এই হৃদয়।
হৃদয়ের খোলা জানালায়, চাঁদ উঁকি মারে,
নব-নবীন অনুরাগের বর্নIলী ছোঁয়ায়।
হৃদয় সেতার তারে নাতিশী তোষ্ণ প্রত্যাশা,
মনে হয় ভালোবাসে সে আমারে,
আবার মনে হয়, বুঝি ভালোবাসে না।
কেন মনে হয় এমন, অবুজ মন তা বুঝে না,
শুধু আলেয়ার আলপনায় ছবি এঁকে এঁকে,
হৃদয় হারায় মরুভূমির মরিচিকায়।
No comments:
Post a Comment