✍️লিটন শব্দকর
গায়ে জ্বর নিয়ে সারারাত
কুয়াশায় কুয়াশায় হেটে,
ভোরের বাস চেপে
রোদেলা নদীর ঘাটে
হিমেল দিনে কোনো এক
কুয়াশাযুবতীকে ভালোবেসে,
হাতে হাত রাখার প্রসঙ্গ হঠাৎ
কখনো যদি আসে,
সম্পর্কের ঋতু ঢেকে যাবে
ধুলো ক্যানভাসে।
তুমি এমনি থেকো আয়ুকাল
আনন্দসাঁতার বোধ ও সহমতে,
যেমন করে বেসেছো ভালো
কবিতাপত্র ও কলমের কালিতে।
No comments:
Post a Comment