Slideshow


মিছিল

✍️মোঃরুবেল

কটা মিছিল সুতীব্র হচ্ছে রাজপথে।

অগণিত তাজা প্রাণ,

দীপ্ত কণ্ঠে স্লোগান।

শিরায় শিরায় টগবগে রক্ত।

ফসল জন্মদাতাদের রক্তমাখা পা।

নয়নযুগলে কিছু অধিকার কুড়িয়ে নেওয়ার স্বপ্ন পুষা একুশের যুবক।

আর খর্ব হওয়া অধিকারের প্রতিচ্ছবি।

সবকালেই এই মিছিল গুলি সভ্যতার বুকে দাগ রেখে যায়।

সর্বদায় আমরা অধিকারের জন্য ভিক্ষুকের বেশে হাত পেতে থাকি তাদের নিকট,

যাদের আমরা সিংহাসনে বসায় আমাদের অধিকারের রক্ষাকর্তা হিসেবে -

একটি মতদানের পর অন্য একটি মতদানে।

কি অদ্ভুত তাই না?

আসলে--

অধিকার সহসায় পাওয়া রাজা আমার কোনো কালেই পায়নি।

অগ্নিসম আন্দোলন ছাড়া 'অধিকার' সর্বকালের অলৌকিক স্বপ্ন।

No comments:

Post a Comment