Slideshow


বাঁচতে দাও

 ✍️বিমান প্রামানিক 

মি একটি বৃক্ষ হতে চাই 

আমার বুকেতে পথিক আশ্রয় পায়। 

আমি আমার শাখা-পাতায় রাখবো ঘিরে,

মাঠের চাষী আমার ছায়ায় আসবে ফিরে।


আমি একটি বৃক্ষ হতে চাই 

আমায় ঘিরে কত পাখি বাসা বানায়। 

আমার একটি সবুজের শাখা 

মেটাই কত পশুর পেটের ক্ষুধা। 


আমি একটি বৃক্ষ হতে চাই 

পথের ধারে ছায়া করে রাখবো তাই। 

পথের পথিক আসবে যখন এ পথে

একটুখানি বসে প্রাণটি জুড়াবে।


আমি একটি বৃক্ষ হতে চাই 

মাথার উপর ছাতার মত থাকতে চাই। 

বৃষ্টির জলে মাটি যেন ক্ষয় না হয়

মাটির পরে রাখবো ধরে আমার শাখায়। 


আমি একটি বৃক্ষ হতে চাই 

বৃক্ষ হয়ে ছাতার মত থাকতে চাই। 

কত না প্রাণীর আমি জীবন বাঁচাই

আমাকে মেরো না তোমরা ভাই।

No comments:

Post a Comment