✍️মনীষা দেবনাথ
তুমি স্নিগ্ধ,তুমি নির্মল।
তোমার মাঝেই বৃহৎ বল।
সবাই বলে তুমি শান্ত।
প্রতিনিয়ত তোমার মাঝে জন্ম নেয়,
হাজারো প্রাণ।
তুমি সহ্য করো কঠোর আঘাত।
তুমি ধারন করো হাজারো প্রাণ।
তোমার মাঝে বেঁচে আছি আমারা জীব জগৎ।
তোমার মাঝে বিলীন হই আমারা জীবজগৎ।
সবাই বলে রাগ হলে দেখ মাটির দিকে,
শান্ত হবে তোর প্রাণ,মাটির মুখ দেখে।
তুমি এত দুঃখ সহ্য করেও,
নেই তোমার বুকফাঁটা কষ্ট।
তুমি যে আমাদের মাটি মাগো,
সকলকে ধারন করো।
No comments:
Post a Comment