Slideshow


বৃদ্ধাশ্রম

✍️সুরমা আকতার 

মাতা-পিতার সুখ-শান্তি সন্তানকে নিয়ে।

সন্তান কোথাও চোখের আড়াল হলে

মাতা-পিতার সুখ-শান্তি সব যায় উদাও হয়ে।

সন্তান সামান্য অসুস্থ হলে

কিভাবে কি করবে তা নিয়ে ঢলে পরে।

নিজেরা পরিশ্রম করে সন্তানদের মানুষ করে,

সেই সন্তান যখন উচ্চ শিক্ষিত সমাজে মানুষ রূপি হয়।

তখন বৃদ্ধ মাতা-পিতা হয়ে পরে।

বৃদ্ধ হয়েছে তাই বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়েছে,

শিক্ষিত সন্তান সর্বদায় ব‍্যাস্ত থাকে,

বৃদ্ধ মাতা-পিতার কি আর খবর রাখে।

ভুলে যায় এতদূর এগিয়েছে কার দৌলতে।

ভুলে যায় একদিন এই বৃদ্ধসময় তাদেরও আছে।

ভুলে  যায় যৌবন হয় ক্ষণস্থায়ী,

বৃদ্ধ সময় সবাইকে দিতে হয় পাড়ি।

আজ যাদের করছো অবহেলা,

একদিন সেই যায়গায় নিজেরও হবে চলা।

No comments:

Post a Comment