✍️ বিধর্না মজুমদার
একাকিত্বের মাঝে প্রিয় সাথী তুই ,
অতীত ভাবতে গিয়ে হাসি উঠলে আগলে রাখিস তুই ।
আবেগ জাগানোর এতো গানের মাঝে ,
আমার রুচিটা টা না হয় সাদামাটা।
এলোমেলো আল বিলাতি শহরের মাঝে যখন হাপিয়ে উঠবো আমি,
তোকে নিয়ে নাহয় উধাও হবো গ্ৰাম্য পরিবেশে,
কোয়াশার চাদরে মুরানো কোনো সকালে ,
শিশির জমা কোনো গাছের তলায়,
খুব ভোরে সূর্যদয় দেখবো দুজনা মিলে,
যদি বলিস একটা নদীও সাজিয়ে নেবো স্বপ্নের পাতায়!
নদী যে হবে তোর মতোই কনকনে বেখেয়ালি ,
ঠান্ডা জলে পা ডুবিয়ে জল ছিটিয়ে বাচ্চা ভাবে নিজেদের জুড়ে নেবো,
অবাধ্য হয়েই নাহয় আবদার করিস নদীর নিকট,
তোর জন্য যাতে একগুচ্ছ মেঘ খুঁজে দিয়ে যায়!
আচ্ছা ভাবছি একটা সমুদ্র ও কিনে নেবো নাহয়, কি বলিস..?
পাহাড়ের নীচে সমুদ্র থাকবে তাও সবার আড়ালে।
সন্ধ্যা ঘুমিয়ে তখন বহুক্ষণ
খুলা হওয়ায় বেশ ক্লান্ত তোর চোখ,
তখন আকাশে মেঘের কোলে জ্যোৎস্না লুকায় মুখ,
কল্পনার ছলে স্বপ্ন তো অনেক বুনেছি ,
এবার আমার বুকেই নাহয় রাখিস মাথা,
নিশ্চিন্তে ঢেউয়ের অন্য পারে ঘর বাঁধব আমরা,
দুইজনের ভরসায় দুজনা একাকি হবো,
কি বলিস প্রিয়...?
No comments:
Post a Comment