✍️রাজীব পাল
আমার ঘরের কোণে সুখ আয়োজনে
জেগে থাকা ওই পাখি,
প্রাণ সাজানিয়া আমার ধরেছে হিয়া
এনেছে ভুবনে ডাকি।
ছায়া ছায়া খেলা অদূরে দে দোলা
বাষ্প প্রতিমা সাজে,
ছিলেম বৈরাগীর ঘাটে ভিড়ালো হাঁটে
মাতাল মজনুর রাজে।
অতন্দ্র প্রহরী সোনার মুকুট ধরি
দিয়েছে হাতছানি,
রাখাল রাজা আজ পাইছে সাজা
বৃথা কাজে সব বাণী।
প্রভাতী ছায়া গোধূলির কায়া
ছাড়ছে সন্ধ্যা আঁধারে
ছেঁড়া ফাটা বুক সুখের অসুখ
মিটাতেই লুটে পড়ে।
No comments:
Post a Comment