Slideshow


উদ্যোগ

✍️তৈমুর খান

মার হাসি দুল পরেছে 

আমার খুশি চুল বেঁধেছে 

আমার ইশারা, আমার নীরব 

একা একা আসছে যাচ্ছে 


ভাবনারা ক্লান্তিবিহীন 

দূরে দূরে বয়ে যাচ্ছে তরী 

নিশীথ কোলাহলের কাছে 

এ আমার আত্মদ্রোহ 

বিজ্ঞাপন কোথাও রাখিনি 


তবু জ্যোৎস্না নীল হল 

নীলাশ্বের কাছে 

দৈন্যরা স্ফুরিত ঘুম 

কাজল পরেছে 


মি সেই মুগ্ধতার খোঁজে 

এখনও নষ্ট হই 

এখনও বিলম্ব হয় 

আমার সংগ্রাম

No comments:

Post a Comment