Slideshow


অাস্তাকুড়ে সভ্যতা -২

✍️অদিতি তুলি

র্মান্ধতা অার মৌলবাদের বেড়াজালে

মনুষত্য সেই কবেই গেছে নির্বাসনে

চলছে চলবে অনির্দিষ্টকাল

মানবতা ও অাজকাল অনশনে

মুখোশধারীরা নেমেছে রাজপথে

দাগকাটা সীমানার এপাশ ওপাশ

বিভাজনে যায় নদী সমুদ্র অাকাশ

সাম্যবাদীর অযথা শ্রমের অাভাস

উগ্রবাদী কট্টরপন্থীর হাতেহাত

এপাড়া ওপাড়া নিষিদ্ধ যাতায়াত

হিংসা বিদ্বেষের বিষবাষ্পে ঢাকা সবি

কবিরাও হয়ে যাচ্ছে হিন্দু কবি মুসলিম কবি

ভিটেহারা ব্রাত্য প্রান্তিকের মুখে তালা

অসহায় শব্দশ্রমিকের বুকের জ্বালা।।

No comments:

Post a Comment