✍️এলিনা সাহা
আমি কোনও কবি নই যে আমাকে তোমরা কবি বলবে ৷ আমি কবির মত জ্ঞানী নই যে আমাকে জ্ঞানী কবি বলবে
আমি কোনও কবি নই যে আমার লেখায় মিল পাবে , অগোছালো সব লেখা চোখে পরবে ৷
আমি কোনও কবিত্ব সাধনায় মত্ত নই , যে আমাকে শুধু কবিতা আর গল্পের জগতে পাবে ৷
তুমি আমার মিল পাবে না কবির জগতে আর বাস্তবে ৷ হ্যাঁ আমি তো কোনও কবি নই যেখানে মনের ভাবনার পরিষ্কার মিল পাবে ৷
আমি কোনও কবি নই যে ভাষা ছন্দের আবেগের মিল পাবে ,আমি শুধু মনের আনন্দে লিখে চলেছি ৷
তার মধ্যে থাকে কিছু মনের কথা , চোখের দেখা , অনুভব , অনুভূতি , কিছু জানতে চাওয়া , কিছু দুঃখ কষ্ট , আনন্দ এবং সুখে ভরা ৷
কিন্তু....
এখানে আমি তো কোনও কবি নই ৷
No comments:
Post a Comment