Slideshow


জোকার

 ✍️শিবাশীষ মিত্র

জোকার উঠেছে সং সেজে ঐ

করতালি বাজে মঞ্চে ।

বিকোয় বিলোয় যা আছে খুশি

ঝোলাতে নিজ সঞ্চে ।।


জোকার জোকার উঠেছে পুকার

ধ্বনিত মঞ্চ জুরে ।

কাঁদতে পায়নি দু-দন্ড সে,,,,

হাসাবে কেমন করে??


অশ্রু সজল বুকে সে

হাসি আঁকে চোখে মুখে ।

হাসায়ে ধরা নিজে মনমরা

লুকায় কষ্ট বুকে ।।


কন্টক পথে ফুল ছিটায়ে

নরকে করে সে স্বর্গ ।

জগৎ হাসায়ে খুশিতে ভাসায়ে

নিজগুণে উৎসর্গ ।।

No comments:

Post a Comment