✍️কাজী নিনার বেগম
বলেছিলাম প্রেয়সি!---
তোমাকে সোনার খাট পেতে সিথান খাটে রাখবো,,
তোমার নরম কচি দুটি পা
দুগ্ধ হলুদ রত্ন জলে ধুয়ে দেব তোমায় সকল গাঁ ।।
"রাখতে পারিনাকো সেকথা"!!
বলেছিলাম প্রেয়সী !!--
কুড়েঁঘরে রাখবো নাকো
প্রাসাদ নির্মাণ করে রাখবো,,
"আমি রাখতে পারিনি সেকথা"!
বলেছিলাম প্রেয়সি!-
হাতে দেব সোনার কাঁকন মতির কানের দুল ,,
হিরা পান্নার সাতনরি হার খোঁপায় দেব নীলার ফূল।।
"রাখতে পারিনি সেকথা"!
আমার মগজে ধরেছে গুন পোকা! ,,
আমার ত্বক লেগেছে কীট,,
ফুলের কলিতে বিষের পচন।।
পাতায় পাতায় আষ্টেপৃষ্ঠে রিপুর প্রবঞ্চনা ,,
"রাখতে পারিনি সেকথা"!
"আমি নষ্ট আমি প্রবঞ্চক!
No comments:
Post a Comment