Slideshow


প্রথম আলোয়

✍️মিঠু মল্লিক বৈদ‍্য

ভোরের প্রথম আলোয় যেদিন

এসেছিলে আমার দ্বারে

সোহাগে দিয়েছি ঠাঁই,

স্নেহানুরাগে লালায়িত করে দেখিয়েছি পথ।


হৃদয়ের সঞ্চিত পুঁজি বিলিয়েছি অকাতরে

শুধু তোমার স্বপ্ন পুরনের অভীপ্সায়।

আশার ইমারত করেছি রচন,ছিল কাম‍্যতা

তোমারি ভুজে আমার খোয়াব হবে সমর্পণ।


ধীরলয়ে বিকশিত প্রতিভা,হলে উর্বীরূহ

ভুলে আমারে স্নেহডোর ভেদে

ফিরিছো অপর কোন দ্বারে,নবত্বের সন্ধানে,

আমার লালিত স্বপ্নের করে খুন।


অগ্নিদগ্ধ কুচ,নিভৃতে ঝরে নয়নবারি,

তবুও তোমার সফলতার প্রত‍্যাশী।


মার অপূর্ণ স্বপ্নের পূর্ণতা দিতে

না হয় আগামী ভোরের প্রথম আলোতে

খোঁজে নেব অন‍্যকোন একজনাকে

ঠিক তোমারি মতন,

তবুও আমার স্বপ্নের হবেনা অঞ্জলি।

No comments:

Post a Comment