Slideshow


অপরিচিত মেয়েটি

 ✍️সংগীতা শীল

শুক্রবার। ভোর হতেই মনখানা ছটফট করছে। বাড়ি যাবো। সকাল ১০.৪৫এ ট্রেন। বেড়িয়ে গেলাম তাড়াহুড়োতে। টিকেট কাউন্টারের সামনে লোকের সমাগম। লাইনে দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণ হল। ট্রেন ছাড়বার সময় হয়ে গেছে। মনে হচ্ছে ট্রেন মিস করবো। টিকেট না কেটেই ছুঁটতে লাগলাম।

         প্ল্যাটফর্ম ৩ত্র এসে দেখি ট্রেন ১ং প্ল্যাটফর্মে। সিগনাল বেজে গেছে। আবার ছুঁটতে হলো; পাশের মেয়েটিও। ওপারে পেড়িয়ে ট্রেন ধরতে হবে। ট্রেন ছাড়ে ছাড়ে হঠাৎ কানে আসে, দাদা একটু ধরবেন। মেয়েটি সুন্দর। যাইহোক আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করতো। ধন্যবাদ দিলেও আমি কিছু না বলেই ট্রেনে উঠে পড়ি; মেয়েটিও। দুজনে দাঁড়িয়ে গেলাম অনেকখানি পথ। তারপর জায়গা করে আমি বসে পড়লাম। মেয়েটি তখনও দাঁড়িয়ে। তিনজনের সিটে চারজন বসা একটু কষ্টকর। আমি বারবার দেখছিলাম মেয়েটি বসার সিট পেলো কিনা! কিছুক্ষণ ইতস্ততবোধ করে মেয়েটিকে বললাম বসো; আমি দাঁড়িয়ে পড়লাম। পাশের লোকজন দেখছিলো আমায়।আমি অন্যদিকে মুখ করে। খানিকক্ষণ পর ইশারায় ডাকলো মেয়েটি, সিট খালি হয়েছে বসে পড়ো; মেয়েটির পাশে বসলাম। সাড়ে তিন ঘন্টার রাস্তা মুখে টু-শব্দটুকু নেই। যদিও মাঝে মধ্যে আড়চোখে দেখছিলাম একে অন্যের দিকে। তেমন কিছু না, হয়তো মেয়েটির মনে অনেক প্রশ্ন...

        ট্রেন থামলো। মেয়েটি উঠে বললো থ্যাংকস ইউ। আমি মাথা নাড়িয়ে বললাম, হুম। ট্রেন থেকে নেমে রিক্সা পর্যন্ত আরেকটু কথা বলার সুযোগ হয়ে থাকে। আমরা পরিচয় বিনিময় করতে করতে একসময় রাস্তায় চলে এলাম। পেছনে রিক্সাঅলা ডাকলো" ও দিদি যাবেন",,,, সে হ্যাঁ বলে রিক্সায় চড়ে, ঘাড় বাঁকিয়ে সমবিভ্যাহারীকে হাত দেখাল। এই হাত দেখানোর অর্থ নিজেও জানি না, হয়তো আবার দেখা হবে।

No comments:

Post a Comment