Slideshow


শূন্যের মাঝে বাঁচি

✍️মো:বিল্লাল হোসেন

ন্নর খুঁজে আজ বহু পথিক ডাস্টবিনের পাশে।

আবাসের খুঁজে আজ বহু নিরীহ প্রাণ রাস্তায়।

কাজের খুঁজে কত মানুষ গলিতে ঘুরে।

দু -মুঠো খাদ্যের আশায় চাইছি ভিক্ষা।

সমাজ কী দিবে না ঠাই আমাদের। 

এতই কী অশুচি যে, আমাদের ছায়া ও অপবিত্র।

বহু কালের সাক্ষী যে আজ আমরা অবহেলিত।

বড়ো বড়ো অট্টালিকা গড়ি আমরা।

তবু কেনো তাল কুটিরে বাস আমাদের।

বড়ো লোকের ধুলো মাথায় নিয়ে চলি।

তাদের কাছে আবর্জনা দুর্গন্ধ আমরা।

নির্বোধ নির্দয় সমাজে নেই গো ঠাই।

কাতরতা যে আজ ক্ষুধায় মগ্ন।

খেতে হয় ডাস্টবিনের খাদ্য।

তার সাথে যে খাই গো কুকুরের কামড়।

রক্ত মাংস এক হয়ে যায় খাদ্যের আশায়।

পিতা মাতা স্ত্রী সংসার আজ মৃত্যুর কবলে।

পেটে পাথর বেঁধে আজ পথ চলা।

ঢলে পরছে অশান্ত মনে কঠিন সমাজ।

এই সমাজ যে আজ কুসংস্কার আবদ্ধ।

দিয়েছি দিক্কার কেনো আজ মরতে হচ্ছে আমাদের।

আজ সবাই উৎসবে মত্ত,আমরা খিদায় ক্লান্ত।

চাই না বাড়ি গাড়ি ধন সম্পদ।

এটাই চাই তোমাদের সাথে বাঁচার উপায়।

আজ শূন্যের মাঝে নিবো গো বিদায়।।

No comments:

Post a Comment