✍️চন্দন পাল
অপ্সরা, তোমার মুক্তির মাত্রা নিশ্চিত করতে, পতিত দেবদাস হতে রাজি।
পবিত্রতার প্রতিবাদী প্রফেট ইজাকেইল, তোমায় কুর্নিশ ।
আফ্রোদিতি আর ইস্টার দেখো,
তোমার বাগানে ফোটা বৃত্তিফুল ,
শোভা ছড়িয়েছে ত্রিভুবনে।
রোম গ্রিক এথেন্স সিসিলি আরব পেরিয়ে বাবুসমাজে।
ভোগের ঢেউকে শান্ত করতে আজও জেগে বৃত্তি বিতান।
তোমাতেই নিহিত রাজপাট, জমিদারী আর ঘর ভাঙা-গড়ার ইতিহাস।
তুমি কখনো দেবদাসী, কখনোবা পবিত্র মাটি।
শুদ্ধতার লক্ষ্যে তোমার মমতা হোক পাখির মত,
বাহু হোক লক্ষীবাঈ আর সম্পত্তি, পুরুষসম।
বিচূর্ণ যৌথ পরিবার , কেড়ে নিয়েছে তোমার পছন্দ পুরুষ। তোমার সমানাধিকার।
জানি, রোম রাণী থেউডেরো, অম্বাপালীদের লিঙ্গস্বাধীনতা কেউ নিতে পারেনি।
তোমার স্বচ্ছ স্বাধিকার রক্ষায়,
মূল্যমানে, মেনে নেব দেবদাস জীবিকা যাপন।
**************
আফ্রোদিতি (ব্যবিলন দেবী)
ইস্টার (ফীনিশদেব)
No comments:
Post a Comment