✍🏻মাম্পী সরকার
তুমি বিহীন জীবন আমার নির্ঝর শুষ্ক পাতা।
মধুর স্মৃতিগাছায় আজ ভরাব না ডায়েরির খাতা।।
আগমনে এনেছিলে সূর্যসম দৃপ্ত।
ইচ্ছেগুলো আজ কেমন, হয়েছে অতৃপ্ত।।
তোমায় নিয়ে স্বপ্ন হাজার, বুনেছিলাম মনে।
কোয়েল বুঝি ডাকল আবার, আমার মনের বনে।।
তোমার ওই গহীন মনে, ছিল আমার বাস।
নিঃস্বার্থে ভালোবেসেও, হয়েছি নিরাশ।।
একাকীত্ব আজ আমার চৌদিকেতে ঘিরে।
আশাগুলো আজ যেন, বাধা ছোট্ট নীড়ে।।
অভিশপ্ত জীবন আমার চৌদিকেতে কালো।
পড়ন্ত বিকেলেও খুঁজে পাইনি একফালি আলো।।
সন্ধ্যা ঘনিয়ে এলো, বাগানে জোনাকি।
বোলতা দেখে আমি, ভাবি মনে মক্ষী।।
অঙ্গিরা ভেবে পিছু, ছুটি আঁকাবাঁকা।
তন্দ্রাভঙ্গ হয়ে দেখি, ছিল পিপীলিকা।।
যতই অবহেলা আর করো যে উপেক্ষা।
সায়াহ্নেও তোমার তরে করবো প্রতিক্ষা।।
বিনিদ্র রাত্রি, চোখে তোমার প্রতিচ্ছবি।
সাহিত্য সমাজে আমার তুমিই প্রিয় কবি।।
No comments:
Post a Comment