Slideshow


দেশ

✍️দীপা সরকার

জ আমি তোমাকে লিখছি দেশ

গত রাতে যে মেয়েটির মৃত দেহ 

পুড়িয়ে ফেলা হয়েছিল পুলিশি টহলদারিতে 

আমি সেই মেয়েটির কথা লিখছি তোমাকে । 


যৌন লালসা মেয়েটিকে মৃত্যু উপহার দিয়েছিল 

মেয়েটার ক্ষত শরীর মধ্য রাতে আগুনে জ্বলছিল 

এই আগুনের শেষ নেই -

দেশ মেয়েটি নেই এখন ।

তবে আরো অনেক মেয়ে আছে এই  দেশে। 

কী হবে তাদের? 

নর পিশাচ দের দল ছিরে খাবে মাংসে দেহ?

তারাও কি একই ভাবে আগুনে জ্বলবে মধ্য রাতে?  


তুমি তো দেখছো দেশ 

দেখছো  ক্ষত, শরীর -রক্ত 

দেখছো আগুন 

দেখছো মৃত্যু! 



তুমি কি নারীর  মাংস খাওয়া পিশাচ দের  দেখতে পাও না? 

তোমার বুকে আগুন নেই তাদের পুড়িয়ে মারার জন্য ?

 কিন্তু দেশ, মেয়েটি যদি বেঁচে থাকত 

কি হত ?


থাবার্তা  বলতে পারত, গান গাইতে পারত ? 

পারত না ।

দেশ আমি অবাক হই  তোমাকে দেখে

ঐ মেয়েটিকে  দেখে ,

ঐ মেয়েটিকে মেরে ফেলা হয়েছে,  

কিন্তু তুমি তো বেঁচে আছো দেশ ।


মার কষ্ট হয় দেশ

কষ্ট হয় রক্তপাত হিংস্রতা দেখে 

নর পিশাচ দের দেখে 

কারণ  আমিও যে  মেয়ে ।


আরো কতো রক্ত ঝরা, কতো   ক্ষত শরীর 

আগুনে পুড়িয়ে দেওয়া দেহ দেখতে হবে আমাদের?

No comments:

Post a Comment