✍️নজরুল ইসলাম প্রধান
অসীম শূন্যতায়
ছুড়ে ফেলে আমিত্ব খুজে চলি আমাকে,
প্রকৃতির বিশালতায়
নিজেকে মেলে ধরে খুজে পাই কিট,
সুন্দরের মুখ পানে চেয়ে দেখি বড় একা সে,
একাকিত্বে এক হয়ে গেছে তার মুখ-পীঠ, সব।
মানুষের বর্নিল বিবরনে
মন খারাপ হয়ে গেছে তার;
সে তার বিবরন প্রকাশ করে আমাকে করেছে কীট,
আমি যে মানুষ।
পাহাড় তার বিশালতায়
আকাশকে ছুয়ে যাওয়ার পায়তারা করে,
অথচ, আমার বুকের ছাতার নিচে
লুকিয়ে রেখেছি
সাতটি আকাশ,
সেখানেও রোদ ওঠে, ঝর হয়,
মেঘে মেঘে কখনো ঢেকে গেলে চাঁদ আমি মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে থাকি, অপেক্ষা করি ঈশ্বরকে দেখবো বলে।
No comments:
Post a Comment