✍️সঙ্গীতা নাথ
মৃত্যুর মিছিলে এখনো যাদের নাম ওঠে নি
আমি দাঁড়িয়ে আছি তাঁদেরই সারিতে
যাদের নাম লেখা হয়ে গেছে ইতিহাসের পাতায়
তাঁরা সবাই এখন আছেন আমাদের মনের আঙিনায়
আমাদের প্রতিদিনের গল্পগাঁথায় ।
আর আমরা প্রতিদিন চিৎকার করে
নিজেই নিজেকে বলে যাচ্ছি
বেঁচে আছি - বেঁচে আছি ।
No comments:
Post a Comment