✍️স্নেহাশীষ রায়
সাড়ে তিনহাতের শরীর হলেই প্রমাণ হয়না মানুষ,
ধর্ম আর জাতির বশে মানবতার ফানুস।
হিংস্রতা আর হিংসা যখন বাড়ছে প্রবল দেশে,
মানুষরূপী কয়েক পশু গিলছে ছদ্মবেশে।
কোথাও দেখি প্রভাব বাড়ে প্রবল জাতপাতের,
কেউ তো আর বলেনা কথা অল্প ডালভাতের।
কোথাও দেখি হিংস্রভাবে বাড়ছে ধর্মলীলা,
শিক্ষিত সব দেখছি খালি অন্ধরাজার চ্যালা।
যেদিকেই চাই দেখতে পাই হিংসা, জাত আর ধর্ম,
কোথাও দেখি পাইনা খুঁজে মানবতার কর্ম।
মানুষের কথা বলি যখন শুনতে কেউ চায়না,
তারা আজ আর কেউ এখন একতার গান গায়না।
কেউ ভাবেনা তাদের কথা যারা ঘুমায় পথে,
দুটো অন্ন পায়না তারা মৃত্যু তাদের সাথে।
দেশকে নাকি গড়বে তারা সোনার পাতে মোড়া,
রাজনীতি আর সুবিধাবাদী চালছে কালো ঘোড়া।
No comments:
Post a Comment