✍️সম্পা বৈদ্য
আজকাল শুধু স্মৃতিতেই ছবি আঁকি আমার গভীর প্রানের কথা।
গন্ধরাজে ও গন্ধ নেই এ এক আজগুবি কথা জেনেও মেনে নিয়েছি নিজের বিকলতা।
আগের মতো আর নেই সেই আকুলতা, ব্যাকুলতা!
যেন এক অচেনা জীবন!
অথচ বড্ড চেনা চেনা মনে হয়।
আজও রজনীগন্ধার মালা খোপায় গুজি।
আজও বর্ষা এলে কদম ফুলে স্পর্শ করি।
তবু নেই কিছু আর আগের মতন।
স্নানের ঘরে স্নান করি
তবু কেমন যেন অশুদ্ধ রয়ে যাই।
ঠাকুরঘরে আতর ছিটাই তবু অপূর্ণ থেকে যায় আমার প্রানের পূজো!
ধূপধোনা কাশর ঘন্টা খোল কর্তাল সব ঠিক যেন আগের মতন,
তবু যেন অপূর্ণতায় দিন গুনছি ভীষণভাবে।
ধূসরস্মৃতি নিয়ে কাটছে দিন কোনোরকম।
No comments:
Post a Comment