Slideshow


সমকাল-৫

✍️দেবাশ্রিতা চৌধুরী

কটি তারা খসে পড়লো আকাশ থেকে।

একটি ফুল কুঁড়িতেই ঝড়ে গেছে বৃন্ত থেকে।

একটি ঘর ভেঙে গেলো না গড়ে উঠতেই।

জলাশয়ের জল এখন মরুভূমির শুষ্কতা বহন করে।

লাঙলের মুখে কৃষকের রক্ত ঝরে ঝরে জমাট।

পচনশীল পদার্থ নিয়েছে দখল সসাগরা পৃথিবীর।

স্পাইরাল বাইন্ডিং -এ গ্ৰন্থিত করা জাগরণের স্বপ্ন।

No comments:

Post a Comment