✍️অর্পিতা আচার্য
১.
এ তল্লাটে
কখনও বাঘিনী দেখিনি
দেখেছি কয়েকটা ক্ষয়া ওঠা, আধামরা
পুরুষ ইঁদুর!
২.
খনার কাটা জিভ থেকে
যে সব সরীসৃপেরা মাংস আর রক্ত খেয়েছিল
অযুত কল্পকাল তারা বলে যাবে
'ঠিক ঠিক'
এই সবই একপ্রকার ঠিক ছিলো...
৩.
যোনিদ্বার থেকে ঝরে পড়া রক্তে
যদি ভিজে যায় নলখাগড়া বন
তবে আগামী মরশুমে
শুধু একটা মুষলপর্বের অপেক্ষা
No comments:
Post a Comment