Slideshow


ওরা কারা?

✍️পুনম মজুমদার

রা পরের বাড়ির ঘরের চালে

ভোরের সূর্য দর্শন করে।

ওরা হয় না মোহিত ফুলের সুবাসে

ওরা সদা ব্যস্ত খুঁটে খুঁটে কীট খোঁজাতে।

ওদের দুপুর গড়ায় খবর কালেকশনে

ওদের সন্ধ্যা নামে পরচর্চার পাঁচালিতে।

ওরা মিষ্টি মুখে বন্ধু পাতে

সুযোগ বুঝে চাবুক মারে।

ওরা তাক -ধিনা-ধিন নাচে

যখন,

পাড়া পড়শির হাড়ি ভাঙে।

ওরা পূর্ণিমা রাতে 

বিকৃত চোখে

চাঁদের কালো দাগ দেখে।

ওরা সহবাসে ও

প্রিয়জনের কান ভরে

পাশের বাড়ির বধূর

মধুচন্দ্রিমার কথা বলে বলে ।

    

রা কি তবে বিষপাথর!

না কি ওরা ভাঙা দর্পণ! 

 ‌না আগাছা..

No comments:

Post a Comment