✍️জুয়েল দেব
ভাঙ্গল প্রাচীল গড়ল দেশ,
করবি কি তোরা এবার শেষ।
মৃত্যু দিন ঘনিয়ে এল।
ভন্ডরা সব ভয়ে পালাল।
দেখনা তোরা কৃষকের দাম।
ধ্বংস করবে তোদের নাম।
ভয়েতে মোরা হারি না।
জীবনের কথা ভাবি না।
জন্ম যে দিন নিলাম জানি,
মরতে হবে সেও জানি।
মানবনা তেদের গুন্ডাগিরি,
ভয়কে মোরা জয় করি।
দেখ তাকিয়ে আজ তোরা,
সহস্র লাঠি আসছে দ্বাড়া।
যতই দেনা শক্ত গেইট,
ভাঙ্গব তোদের ব্যারিকেড।
No comments:
Post a Comment