✍️অনিকেত মৃণাল কান্তি
সব কথা নিয়ে যায় টোবর্গ বিয়ার।যেভাবে রোজ তাকিয়ে দেখি নিজস্ব জানালার কপাট।শিশুটি ঢিল মেরে ছুটিয়ে দেয় সংগমের সাপ।প্রত্যেক প্রদোষে এসে ডেকে যায় নারী।কাড়াকাড়ি ছেড়ে দিয়ে নিরালা দুপুরে,বড়শির মায়া নিয়ে বসে থাকি পুকুরের ঘাটে।এখন কাটিনা দাঁড়ি আর একাদশী রাতে।চাঁদ ফিরেছে চিরচেনা ইস্কুলের মাঠে।এর থেকে সামান্য দূরে আমাদের পিতার শৈশব থমকে দাঁড়ায়।শুঁড়িখানা বন্ধ এখন বিবেকের শহরে।হবিষান্য না খেয়ে কারা জানি হরিতকি চিবুয়?ডেওয়াফল চুষে বাঁচি নীতিবৃক্ষের পাখি। লায় লায় বাড়ি আমি!হুসহাস করি!ছু মারার পরিবেশে এসব লিখি।হতবাক প্রাণীটির হাহাকারে সবকিছু শুকায়।এসব দৃশ্য দেখে এলোমেলো আঁকি।মৌসুমি ঘূর্ণঝড় কবে তবে নিয়ে গেছে পুকুরের জল?আঠালো মাটিতে এখন সব মাছ মমি হয়ে আছে!কবি মরে গিয়ে তবে কে উঠে দাঁড়ায়?
No comments:
Post a Comment