Slideshow


হঁচা ভাতের জল

✍️উজ্জ্বল ভট্টাচার্য্য

আঁর নাই হাডান তোর নাই হাডান

আঙ্গো বাপের কি?

মাতার উপরে তাল বাজার

আরেক বাপের ঝি।

তে কয় এন্নে রেন

হেতে কয় হেন্নে,

আঁর হরানে কি খুঁজে

বুজাই আঁই কেন্নে!


বালারলাই আজ্ঞাইলে আদিগিলামি

একটু উল্টিলেই বেদ্দঅপ,

কোইল্জা হুরি সালির টাল,

এগিন হেতিরগো শখ।


রাস্তাত বাইরোইলে সাগলে ভেঙ্গায়

মাইনষে ভেঙ্গায় অনলাইন,

হুতি হরি ঘুম যাই

মরি বাইচতে কি ফাইন।


রের হিঁচে গোবরের টাল

হদ্দ টেবায় রাবারের মাজাত,

হেতে বেডার ঘিনিত্তা নাই

আরিজ্ঞা কারি খায় হাঁতের ভাত।


মানুষ বুজি এইচ্চা শস্তা

লাইত্তাই উষ্টাই হুটবল!

খের মাডিত উত্তোই নস্বার

রক্ত হঁচা ভাতের জল!

No comments:

Post a Comment