Slideshow


ফাগ

লিটন শব্দকর 

জানালায় জলরঙের ছবিতে

পলাশের প্রশাখার ঘরবাড়ি,

শালিকের ঝাঁকে খুঁজে ফিরি

কলমিয়ানা আর বিকেলঘুড়ি।

গলিপথ বাদামী পাতার ঘুমে

বসন্তের মাস এসেছে নেমে।

প্রয়োজনে নাট্যপরবশ তাই

দুজনেই দর্শক হয়ে তাকাই;

কোকিল ডেকে ডেকে ক্লান্ত

বসন্তবৌরিই সব জানতো!

No comments:

Post a Comment