দের্বশ্রী চক্রবর্তী
যদি আমি ভুল না করি তবে তুমি সেই…
যার মনেপ্রাণে চাওয়া এক রোমান্টিক কবির
করুন ভালোবাসার রুপে গাঁথা মোহ ছলের
প্রেমের উর্বশী।
সেও পেয়েছিলো তোমাকে কোন এক নির্জন স্থানে;
নির্মল আকাশের ছোঁয়ায় ভেসে গেছে তার হৃদয়
সে নিজের মুখে স্বীকার করেছিলো তুমি তার
হৃদয়ের উর্বশী।
কোন এক গহন রাত্রির মাঝারে হয়েছিল দেখা
তোমার সনে না চাওয়া জ্যোৎস্না রাতে
হঠাৎ যেন রজনীর মাঝে চাঁদের প্রকাশ
ঊর্বশী তোমার।
No comments:
Post a Comment