বিধর্না মজুমদার
নিরবতা একপ্রকার ধর্ম
পরিপক্বতার ধর্ম!
বড়দের তালিকায় স্থান পাওয়া,
স্বভাবের বদলে অভাবের গুরুত্ব বুঝা,
স্পষ্টতার পরিবর্তে মায়াবীর রূপ চিহ্ন,
হাস্যরসাত্মক আত্মম্ভরিতা,
বস্তুতন্ত্রের উজানমুখী,
অনামিত নেশায় আসক্ত!
পূর্ণকাল আমাদের সার্বজনীন ইঙ্গিত।
প্রত্যেকেই নির্দিষ্ট নিয়মে এই স্তরের মুখমুখি।
মানুষ আমরা!
বাল্য থেকে বার্ধক্যে যাওয়াই নিয়ম
পরিপক্বতা লক্ষিত আবশ্যকীয়।।
No comments:
Post a Comment